spot_img

আজ এতিম ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার আয়োজন

আজ প্রথম রমজান আলেম ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ রবিবার (৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ইফতারের এ আয়োজন করা হয়।

এতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

জানা গেছে, এ বছর বিএনপি মোট চারটা ইফতার আয়োজন করবে। লেডিস ক্লাবের পর ১২ এপ্রিল হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে, ২০ এপ্রিল হোটেল লেক শোরে রাজনীতিকদের সম্মানে ও ২৮ এপ্রিল লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করবে দলটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ