spot_img
spot_img

বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণদের রাজপথে নামার আহ্বান ইমরান খানের

পাকিস্তানকে রক্ষা করেতে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মোকাবিলায় তরুণদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রবিবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে দেশটির জাতীয় পরিষদে অনাস্থা ভোটাভুটির আগে পাকিস্তানের তরুণদের উদ্দেশে এমন বার্তা দিলেন তিনি।

ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানের একাধিক বিরোধী দল একাট্টা হয়েছে। সে অনুযায়ী আজ জাতীয় পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে তার বিরুদ্ধে।

এমন ক্রান্তিলগ্নে শনিবার টেলিভিশনে সরাসরি প্রশ্ন উত্তরে ইমরান খান বলেন, আমি চাই আপনারা শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ পাকিস্তানের জন্য প্রতিবাদ করুন। কারণ বিরোধীরা সরকারকে ক্ষমতাচ্যুত করতে দৃঢ় অবস্থা রয়েছে। সরকারের বিরুদ্ধে বিরোধীদের ষড়যন্ত্র প্রমাণিত।

উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি একইভাবে চলতে থাকলে দেশের কোনও ভব্যিষৎ থাকবে না। সুতরাং শান্তিপূর্ণ প্রতিবাদ করুন। এটা তোমাদের অধিকার।

জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি নিয়ে কোনও পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বিরোধীদের এই পদেক্ষেপকে পরাজিত করবো। আমার কিছু পরিকল্পনা আছে। আমরাই বিজয়ী হবো।

সূত্র: জিও নিউজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ