spot_img
spot_img

‍তুরস্কে শিগগিরই হতে পারে পুতিন-জেলেনস্কি বৈঠক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হতে পারে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন।

ইউক্রেনের একজন শান্তি আলোচকের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, পুতিন-জেলেনস্কির সাক্ষাতের সম্ভাব্য স্থান হতে পারে তুরস্ক।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী ইউক্রেনের প্রতিনিধি ডেভিড অ্যারাখামিয়া জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান গত শুক্রবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ডেভিড অ্যারাখামিয়া বলেন, টেলিফোন আলাপে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টরা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন বলে মনে হচ্ছে।

তুরস্কের কোন শহরে পুতিন-জেলেনস্কির সাক্ষাৎ হবে এবং এর সাক্ষাতের সম্ভাব্য তারিখ জানাতে পারেননি অ্যারাখামিয়া। তবে, তিনি বলছেন, ইস্তাম্বুল কিংবা আঙ্কারায় এ বৈঠক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ