ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য আমরা শোক প্রকাশ করছি কিন্তু এই হত্যাকাণ্ড দখলদারদেরকে কখনো নিরাপত্তা দেবে না। ইহুদিবাদী ইসরাইলের এসব অপরাধযজ্ঞ শুধুমাত্র ফিলিস্তিনি জনগণকে নিজেদের ভূখণ্ড রক্ষার ইচ্ছা এবং প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে।
শনিবার (২ এপ্রিল) পশ্চিম তীরের জেনিন শহরে তিন ফিলিস্তিনি তরুণকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা গুলি করে শহীদ করার প্রতিবাদে দেওয়া এক বিবৃতি হামাস এ হুঁশিয়ারি দেয়।
ইহুদিবাদী ইসরাইলের সেনারা জেনিন শহরের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই তিন ফিলিস্তিনিকে শহীদ করে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড তিন ফিলিস্তিনকে তাদের সদস্য বলে ঘোষণা করেছে। শহীদ তিন ফিলিস্তিনের নাম হচ্ছে সায়েব আবহেরা, খলিল তাওয়ালবে এবং সাইফ আবু লিবদে।











