spot_img

দেশে ভয়ংকর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। দেশে ভয়ংকর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে।

রোববার (৩ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, চাষের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ তথা সার, বীজ, কীটনাশক, সেচের ব্যবস্থা করতে না পেরে স্বচ্ছল কৃষকও প্রান্তিক পর্যায়ে উপনীত হয়েছে। বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ এরা প্রত্যেকেই ক্ষমতাসীনদলের সঙ্গে জড়িত। কৃষকের স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই।

তিনি বলেন, সরকারের নীতি যেন গোটা জাতিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়া। সরকারের হরিলুট হওয়া অর্থভাণ্ডার পূর্ণ করতেই কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিপরীতে ‘জোর যার মুল্লুক তার’ নীতির কারণে, রাষ্ট্র ও সমাজে, মানুষের মনে চরম অস্থিরতা বিরাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ