spot_img

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু; বেড়েছে শনাক্তের সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা চারদিন পর করোনায় মৃত্যুর ঘটনায় ঘটল। আজ একজন নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১২৩ জনে।

এদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। গতকাল (রোববার) নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৫৬ জন। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যাও বেড়েছে।

সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।

২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী চট্টগ্রাম বিভাগের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ