spot_img
spot_img

পুতিন একজন যুদ্ধাপরাধী: বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘একজন যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে বাইডেন সাংবাদিকদের বলেছেন, এক্ষেত্রে ‘যুদ্ধাপরাধের বিচার’ করা উচিত হবে। বাইডেন অতীতেও পুতিনকে একজন যুদ্ধাপরাধী এবং ক্রেমলিনের চরম উস্কানিদাতা হিসেবে অভিহিত করেন।

তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করতে চান। ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ প্রশ্নে যুদ্ধাপরাধ বিচারের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তিনি বলেন, আপনি স্মরণ করতে পারেন আমি সমালোচনা করেছি। এ ব্যাপারে একে বারে সত্যি কথা হচ্ছে, আপনি দেখেছেন বুচায় কি ঘটেছে। এই লোক নিষ্ঠুর এবং বুচায় কি ঘটছে তা সকলে দেখছেন।

বাইডেন জানান, তিনি এখনো আরো নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করছেন। তিনি তার রুশ প্রতিপক্ষকে বলেন, তাকে জবাবদিহি করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ