spot_img
spot_img

পুতিনের সঙ্গে বৈঠক না হওয়ার সম্ভাবনার কথা জানালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির টেলিভিশনে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক না হওয়ার সম্ভাবনার কথা বলেছেন।

তিনি বলেন, সমঝোতা হবে কিনা এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো আলোচনার টেবিলে আমরা কতটা শক্তিশালী।

মঙ্গলবার (৫ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বক্তব্যের কিছু অংশ প্রকাশ করায় বিষয়টি সামনে এসেছে।

প্রসঙ্গত, রুশ সেনাদের তীব্র আক্রমণের মধ্যে জেলেনস্কি বেশ কয়েকবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও ওই সময় রাশিয়ার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়া সম্ভব। তবে তার আগে অবশ্যই দুই দেশকে সুনির্দিষ্টভাবে একটি লিখিত সমঝোতা নথি তৈরি করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ