মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার ১৮১ জনে।
অপরদিকে একদিনে ১২ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন সুস্থ হয়েছেন। ফলে করোনা থেকে মোট সেরে উঠেছেন ৪৩ কোটি ১৯ লাখ ৭২ হাজার ৫৪১ জনে।











