spot_img

পদের জন্য দৌড়ানো অত্যন্ত অমর্যাদার বিষয়: নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের উদ্দেশ করে দলটির প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পদের জন্য দৌড়ানো অত্যন্ত অমর্যাদার বিষয়। আপনি যার কাছে তদবির করছেন তিনি আপনাকে কতখানি ঘৃণা করতেছে তা কল্পনাও করতে পারবেন না। তাই আপনারা পদের পেছনে না দৌড়ে নিজেদের নেতা হিসেবে যোগ্য করে গড়েন। পদ আপনাদের পেছনে দৌড়াবে। আর যোগ্যতা অনুযায়ী যদি আপনি পদ লাভ করেন তাহলে আপনি সেই পদের মর্যাদা পাবেন।

শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

শ্রমিক নেতা কাশেম চৌধুরীর স্মৃতি স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, আমি যখন তিন বছরের জন্য এম্বাসেডর হয়ে দেশের বাইরে যাই, তখন শ্রমিক দলের সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেই। আমি মনে করি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে সভাপতির পদটি ধরে রাখার কোনো প্রয়োজন নেই। তখন কাশেম চৌধুরী ভাই প্রথম আপত্তি জানান। কাশেম ভাই বলেন, আমি সভাপতির দায়িত্ব পালন করবো কিন্তু ভারপ্রাপ্ত। আপনার পদত্যাগের প্রয়োজন নেই। তখন তিনি খুব সুন্দরভাবে জাফরুল হাসান ভাইকে নিয়ে তিন বছর শ্রমিকদলের নেতৃত্ব দেন। আজকে এরকম নেতৃত্ব আমাদের মাঝে নেই, আমরা তাদের প্রয়োজনীয়তা অনুভব করি। তাই শ্রমিকদলকে শক্তিশালী করতে তাদের মতো নেতৃত্ব তৈরি করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ