spot_img
spot_img

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা দিলো স্লোভাকিয়া

ইউক্রেনকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষার জন্য উচ্চ পরিসীমার মিসাইল উপহার দিয়েছে স্লোভাকিয়া।

দেশটির প্রধানমন্ত্রী অ্যাডুয়ার্ড হেগার এ তথ্য নিশ্চিত করে বলেন, রুশ হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে এস-৩০০ নামে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হয়েছে।

জানা যায়, সোভিয়েত রাশিয়া ১৯৭৯ সালে তৈরি করে এই বিশেষ মিসাইলটি। ব্যালেস্টিক মিসাইল আটকানোর জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়।

প্রসঙ্গত, স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য। বৃহস্পতিবার সামরিক জোট ন্যাটো কিয়েভকে সামরিক সহযোগিতা জোরদার করার ঘোষণা দেয়। এর একদিন পরই ওই ক্ষেপণাস্ত্রের চালান ইউক্রেনে পাঠানোর বিষয়টি জানালো স্লোভাকিয়া। যদিও তারা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে যোগ দেননি বলেও জানিয়েছেন স্লাভাকিয়ার প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ