spot_img
spot_img

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস; ১ নম্বর সতর্ক সংকেত

রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অফিস এ আভাস দিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও বি.বাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ