১৪৪৩ হিজরি সনের এ বছরে ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরও সর্বোচ্চ ফিতরা দুই হাজার ৩১০ টাকা ছিল। এবং সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা।
সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন সভায় সভাপতিত্ব করেন।










