spot_img
spot_img

ইউক্রেনে সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে দেশটিতে ঝটিকা সফরে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশটির রাজধানী কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি।

ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে বৈঠকের ছবি পোস্ট করার পরেই বিষয়টি জানা যায়।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র বলেন, দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদে আর্থিক ও সামরিক সহায়তা বিষয়ে কথা বলেন দুই নেতা। ইউক্রেনের মানুষের প্রতি সংহতিও প্রকাশ করেন বরিস জনসন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ