spot_img

বিএনপির অবস্থা পথহারা পথিকের মতো দিশেহারা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণের ওপর আওয়ামী লীগের শতভাগ আস্থা আছে। কাজেই নির্বাচন নিয়ে খেলার প্রয়োজন নেই। নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে জনগণ আর চায় না। এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি এখন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে। দেখে-শুনে মনে হয়, বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তারা কখন কী বলেন, সেটা নিজেরাও জানেন না।

রোববার (১০ এপ্রিল) সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্রের পরিচিতি পেয়েছে। দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি। তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নেবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আসলে নির্বাচন নির্বাচন খেলা বিএনপিই ভালো বুঝে, তারা নিজেরা যা ভাবে অন্যের বেলায়ও তাই মনে করে। নির্বাচন নির্বাচন খেলা তো বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খেলেছিল। মাগুরা ও ঢাকা-১০ আসনে খেলেছিল। বিএনপি ভুলে গেলেও দেশের মানুষ এখনো তা ভোলেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ