গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৭৪ জন। এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ লাখ ৪৪ হাজার ৬৮০ জন।
সোমবার (১১ এপ্রিল) ওয়ার্ল্ডেমিটার্স থেকে এ তথ্য জানা যায়।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কেটি ৪৪ লাখ ২২ হাজার ২০১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৩ হাজার ৬৭৮ জন।
ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৫৩২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৩ হাজার ৩২২ জনের। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৩৩১ জন।











