spot_img
spot_img

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ৫০ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সারাবিশ্বে ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) করোনার তথ্য সংরক্ষণ করা পোর্টাল “ওয়ার্ল্ডো মিটার” ভিজিট করে এই তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫০ কোটি ১০ হাজার ১৯৩ জন। আর মৃত্যু হয়েছে ৬২ লাখ ৫ হাজার ৯২৮ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২১ লাখ ৩ হাজার ৬৭ জন। মারা গেছে ১০ লাখ ১২ হাজার ৪৬১ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জন। মারা গেছে ৫ লাখ ২১ হাজার ৭২৩ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১ লাখ ৬১ হাজার ২০৫ জন। মারা গেছে ৬ লাখ ৬১ হাজার ৩৮৯ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ