spot_img

রমজানের তাৎপর্য শীর্ষক ছাত্র মজলিস ঢাকা মহানগরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আত্মগঠন ও আদর্শ সমাজ বিনির্মাণে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর পল্টনস্থ খানা বাসমতি হোটেল এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা সভাপতি আহসান আহমাদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নূর মোহাম্মদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শাইখুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর, খেলাফত মজলিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী ওযায়ের আমীন ।

প্রধান অতিথির বক্তব্যে সলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, অনৈতিক ও আদর্শহীন সমাজ ব্যবস্থার কারণে ছাত্র সমাজ আজ মাদক, ইভটিজিং, ধর্ষণ, গুম, খুনসহ নানা রকম অপকর্মে লিপ্ত। এহেন পরিস্থিতিতে আত্মিক ও নৈতিক চরিত্রের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্র মজলিসের দ্বায়িত্বশীলদেরকে ছাত্র সমাজের অভিভাবকের দ্বায়িত্ব পালন করতে হবে।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, দারুল উলুম মিরপুরের মুহাদ্দিস ও জাতীয় লেখক পরিষদের সভাপতি ড. শহিদুল ইসলাম ফারুকী, ইনসাফ সম্পাদক সাইয়্যেদ মাহফুজ খন্দকার, দৈনিক নয়া দিগন্তের রিপোর্টার বাপ্পী, গার্ডিয়ান পাবলিকেশন্সের পরিচালক মাহমুদ, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হক আমিনী, ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম ও গিয়াসউদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি শেখ আহসান ফয়েজী, ছাত্র জমিয়ত ঢাকা মহানগরী সভাপতি আরাফাত আল মিসবাহ, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সভাপতি এডভোকেট তাইফুর রহমান, উত্তরের সভাপতি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, উত্তরের সেক্রেটারি মাহমুদুল হাসান রাসেল, দক্ষিণের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন, জাফর উল্লাহ শরাফত, মুসফিকুস সালেহীন, আবরার মাযহারী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ