spot_img

‘ঢাবিতে মহিলাদের নামাজ পড়া নিয়ে বিরূপ ধারণা পোষণ মুসলিম হিসেবে ভাবিয়ে তুলেছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম ও মুসলামনদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশও সে ষড়যন্ত্র থেকে খালি নেই। সরকারের ভিতর ও বাইরে ঘাপটি মেরে থাকা কতিপয় নাস্তিক-বেঈমান ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিষোদগার করে যাচ্ছে। নাস্তিক-বেঈমানরা কেন বার বার ইসলাম ও মুসলমানদেরকে তাদের লক্ষ্যস্থলে পরিণত করছে? ইসলামের আবশ্যক পালনীয় বিধান হিজাব পরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের নামাজ পড়া নিয়ে বিরূপ ধারণা পোষণ মুসলিম হিসেবে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কতিপয় ইসলামবিরোধী শক্তি বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করে বাংলাদেশকে একটি অকার্যকর দেশ হিসেবে বিশ্বে তুলে ধরার চক্রান্ত করছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত বিশাল তালিম তারবিয়াতের আলোচনায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর কোন আঘাত সহ্য করা হবে না’ তাহলে ইসলাম, হিজাব, নামাজ ইত্যাদি নিয়ে কেন বার বার আঘাত করা হচ্ছে।

তিনি বলেন, ইসলাম নিয়ে ষড়যন্ত্রকারীরা অতীতেও রেহাই পায়নি, বর্তমানেও পাবে না।

আলোচনায় মুফতী সৈয়দ ফয়জুল করীম, চরমোনাই মাদরাসার শিক্ষকগণ এবং চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী জিয়াউল করীম অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ