spot_img
spot_img

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু; দগ্ধ ১২

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১২ জন।

অন্ধ্রপ্রদেশে গোদাবারি জেলায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্যাস লিকেজ থেকে আগুন লাগাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাঝরাতে রাসায়নিক কারখানার চার নম্বর ইউনিটে ভয়াবহ আগুন লাগে। সেখানে ওষুধ তৈরির কাজ হতো। রাতে ওই ইউনিটে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আগুন লাগে। দমকল কর্মীদের দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ