কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজে ক্রুজ মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের ওদেসার আঞ্চলিক প্রশাসনের প্রধান টেলিগ্রামকে এ দাবি করেন।
তিনি বলেন, রাশিয়ার মস্কভা যুদ্ধ জাহাজে দুটি নেপচুন ক্রুজ মিসাইল ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে নিজেদের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, জাহাজটি ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। হামলার কারণে জাহাজের গোলাবারুদে বিস্ফোরণের ফলে নাবিকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।











