spot_img
spot_img

ইউক্রেনে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা

ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে তার প্রশাসন। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রত্যাশিত রুশ আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পূর্ব ইউরোপের এই দেশটিকে এই সহায়তা দেবে আমেরিকা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে দেওয়া এক বিবৃতিতে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক সহায়তা পাঠানোর কথা জানান। সহায়তা প্যাকেজের অধীনে আর্টিলারি সিস্টেম, আর্টিলারি রাউন্ড, সামরিক কর্মী ক্যারিয়ার এবং হেলিকপ্টার পাঠানো হবে ইউক্রেনে।

বিবৃতিতে বাইডেন বলেন, নতুন এই সহায়তার প্যাকেজে আরও বেশি কার্যকর ও ভারী অস্ত্র রয়েছে যা আমরা ইতোমধ্যেই সরবরাহ করেছি। বাইডেনের ভাষায়, আমেরিকা এবং তার মিত্র ও অংশীদারদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ