spot_img
spot_img

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৩৯৫ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে ভয়াবহ বন্যার ঘটনায় অন্তত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে শত শত মানুষ।

দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এখনও হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ৪০ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে প্রদেশটিতে বন্যা শুরু হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
টানা বর্ষণ ও গত সোমবার অতি ভারী বর্ষণে ঘরবাড়ি তলিয়ে যায়, রাস্তাঘাট ও সেতু ধসে পড়ে। দেশটির অন্যতম ব্যস্ত বন্দরে পণ্য ওঠানামায়ও ব্যাঘাত ঘটে। পণ্যবাহী কনটেইনার ভেসে যায়। বুধবার (১৩ এপ্রিল) পরিস্থিতি বিবেচনায় ওই প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়।

বন্যায় বাস্তুচ্যুত হওয়া হাজার মানুষের জন্য জরুরি তহবিল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা সরকার। বন্যায় ১২০টি স্কুল প্লাবিত হয়েছে। ফলে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ