spot_img
spot_img

ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিলে খারাপ পরিণতির হুমকি রাশিয়ার

ফিনল্যান্ড ও সুইডেন যদি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া।

শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র দপ্তর এই হুমকি দেয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিবৃতিতে বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের পছন্দের বিষয় এটি। তবে তাদের ও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত।

তিনি বলেন, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ তাদের আন্তর্জাতিক মর্যাদাকে শক্তিশালী করার অবদান রাখার সম্ভাবনা কম। দুই দেশের জোটনিরপেক্ষ নীতি একটি নির্ভরযোগ্য মাত্রার নিরাপত্তা প্রদান করেছে। কিন্তু একটি সামরিক জোটের সদস্যপদ তাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে সক্ষম নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ