ফিলিস্তিনের পূর্ব জেরুসালেমে আল-আকসা বা বাইতুল মোকাদ্দাস মসজিদে মুসল্লীদের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার (১৬ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসে মুসল্লীদের উপর হামলা চালিয়ে অনেক মুসল্লীকে আহত করা হয়েছে যা অত্যন্ত অমানবিক ও জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর সহিংসতা শোচনীয়ভাবে বেড়েই চলেছে, যা অত্যন্ত দুঃখজনক। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্পদায়কে
উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
নেতৃদ্বয় বাংলাদেশ সরকারকে মসজিদুল আকসায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাদ ও কুটনৈতিক তৎপরতা চালিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।










