বিএনপি জনগণকে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শনিবার (১৬ এপ্রিল) ভোলার বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসতে চায় না।
তিনি বলেন, কেউ দুর্নীতি করে আওয়ামী লীগে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।










