spot_img

ভবিষ্যতে ঋণ পরিশোধ নিয়ে দেশ সমস্যায় পড়তে পারে: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে রফতানি আয়ের চেয়ে আমদানি ব্যয় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এজন্য ভবিষ্যতে ঋণ পরিশোধ নিয়ে দেশ সমস্যায় পড়তে পারে। গত বছর দেশে আমদানি ব্যয় ছিল ১শ’ বিলিয়নেরও বেশি। অথচ এর আগে কখনও ৪ থেকে ৬০ বিলিয়নের বেশি আমদানি ব্যয় হয়নি। এ অবস্থা চলতে থাকলে দেশের রিজার্ভের পরিমাণ কমে যাবে। একপর্যায়ে রিজার্ভ শেষ হয়ে যাবে।

রবিবার (১৭ এপ্রিল) বিকালে রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে মোটেই জনবিচ্ছিন্ন দল নয়। দেশের মানুষ চায় সুশাসন। জাতীয় পার্টি ক্ষমতায় থাকা কালে এখনকার চেয়ে অনেক বেশি সুশাসন ছিল, মানুষ সুখে-শান্তিতে ছিল। দেশে গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে। ধনীরা আরও ধনী হচ্ছে, গরিব মানুষ আরও গরিব হচ্ছে। এ বৈষম্য কমাতে না পারলে যতই আমরা রিজার্ভ নিয়ে সন্তুষ্টির কথা বলি, কোনও ফল বয়ে আনবে না। আর গরিবদের আয় বিবেচনায় না এনে উন্নয়ন দেখানো বাস্তবসম্মত নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ