spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানী থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১৪৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮২০ গ্রাম গাঁজা, দুইশ গ্রাম হেরোইন ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ