spot_img

এই সরকারের পতনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে: মির্জা ফখরুল

চারদিকে দম বন্ধ করে দেয়ার মতো অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যারাই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে সক্রিয় থাকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আগামীতে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনে হবে তাতে সাহস জাগাবে গুম হওয়া পরিবারের সদস্যরা। এই সরকারের পতনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। এই গুম খুনের হিসাব নেয়া হবে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে গুলশানে একটি হোটেলে গুম হওয়া ইলিয়াস আলীসহ অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সময় নিখোঁজ বিএনপি নেতাদের পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনী ও এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুমের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এইসব ঘটনার বিচার চান তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ