spot_img
spot_img

মন খারাপের স্ট্যাটাস নিয়ে অপব্যাখ্যা চলছে: মোস্তাফা জব্বার

“আজ আমার মন খারাপ” ফেসবুকে এমন স্ট্যাটাস দিলে শাস্তি হতে পারে বলে যে বিষয়টি ভাইরাল হয়েছে, ওটিটি নীতিমালায় এ বিষয়ে এমন কিছু বলা নেই। এটা নিয়ে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (১৬ এপ্রিল) ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ আয়োজিত এক ওয়বিনারে বক্তারা বলেন, এ বিধিমালা ডিজিটাল নিরাপত্তা আইনের মতই আরও একটি মৌলিক অধিকার ক্ষুণ্নকারী বিধান হবে, প্রকৃতপক্ষে সাইবার অপরাধ দমন করতে পারবে না। বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন যে, এ পদক্ষেপ বক্তিগত মত প্রকাশের ওপর আঘাত এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য হুমকি।

দৃষ্টি আকর্ষণ করা হলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নীতিমালায় কোথাও দেখাতে পারবেন না এমন কথা লেখা আছে। বিষয়টি নিয়ে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। নীতিমালায় এমন কোনো বিষয় নেই যে মন খারাপের মতো স্ট্যাটাসে বাধা সৃষ্টি করবে।

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে হাইকোর্টের নির্দেশনায় নীতিমালা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নীতিমালার খসড়া হাইকোর্টে দেওয়া হবে। সেখান থেকে চূড়ান্ত হবে। তার আগেই এ নিয়ে এমন অপব্যাখ্যা করা উচিত নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ