ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, রাজনৈতিক সহাবস্থান এবং পারস্পারিক সৌহার্দপূর্ণ অবস্থা একমাত্র ইসলামই নিশ্চিত করেছে। বর্তমানে একদল আরেক দলের কাছে নিরাপদ নয়। কিন্তু ইসলামে সকল মত ও পথের ধর্মাবলম্বীরাও বেশি নিরাপদ। ইসলাম মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, সম্প্রীতির ধর্ম। এখানে অন্য ধর্মগ্রন্থের ওপর, ধর্মের ওপর আঘাত সমর্থন করে না। আজকে আমরা দেখছি বার বার একটি গোষ্ঠী কোরআন ও আল্লাহর ঘর মসজিদকে আঘাত করছে, মুসলমানদেরকে আঘাত করছে। এ ধরণের মানসিকতা ইসলাম সমর্থন করে না।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্টন থানা শাখা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রাসেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্ব সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বরকত, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুফতী আনিসুর রহমান, যুবনেতা শফিকুল ইসলাম, ছাত্রনেতা সাব্বির আহমদ প্রমুখ। থানা নেতৃবৃন্বদ ও সহযোগি সংঘঠনের নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক মানুষ ইফতারে অংশ নেয়।










