গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ২১৯ শিশু নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে প্রায় ২১৯ জন শিশু নিহত হয়েছে এবং আরও ৪০৫ জন আহত হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কার্যালয়টি আরও জানিয়েছে, চলমান যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক শিশু হতাহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে। সেখানে রুশ হামলায় হতাহত শিশুর সংখ্যা ১৩৯ জন। এরপরে কিয়েভে ১১৫ জন, খারকিভে ৯৫ জন এবং চেরনিহিভে হতাহত হয়েছে ৬৮ জন।
সূত্র : আলজাজিরা











