তুরস্ক থেকে কেনা বায়রাকতার টিবি-২ ড্রোন দিয়ে হামলা চালিয়ে তারা কৃষ্ণসাগরে স্ন্যাক আইল্যান্ডের কাছে দুটি রুশ টহলযান ডুবিয়ে দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে একথা জানায়।
মন্ত্রণালয় জানায়, স্ন্যাক আইল্যান্ডের কাছে সোমবার দুটি রুশ র্যাপ্টর বোট ডুবিয়ে দেয়া হয়েছে। আকাশ থেকে তোলা ফুটেজে হামলার পর নৌযানে কালো ও সাদা ধোয়া দেখা গেছে।
ইউক্রেন সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি তুর্কি-নির্মিত সামরিক ড্রোন সম্পর্কে বলেন, বায়রাকতারগুলো কাজ করছে।
সূত্র : ডেইলি সাবাহ











