পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাশিয়ার মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, ‘ঈদের এ প্রাচীন ছুটি প্রত্যেক মুসলমানের জন্য তাৎপর্যপূর্ণ। পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে ঈদ। মানবতাবাদী আদর্শ, ধর্মানুরাগ ও মানুষের প্রতি দয়ার অঙ্গীকারের প্রতীক এটি। বিশ্বাসীদের ইসলামের উৎস এবং সব বিশ্বধর্মের অন্তর্গত নৈতিক নির্দেশিকাগুলোর দিকে নিয়ে যায় এ ঈদ।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘স্থায়ী আধ্যাত্মিক মূল্যবোধের ওপর নির্ভর করে রাশিয়ার মুসলমানেরা সমাজে আন্তঃজাতিগত শান্তি ও সম্প্রীতি জোরদার করেছে। এ ছাড়া সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করতে এবং আমাদের দেশের অগ্রাধিকারের স্বার্থ রক্ষায় অবদান রাখছে।’











