spot_img
spot_img

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্যানসারে আক্রান্ত; দাবি মার্কিন গণমাধ্যমের

রাশিয়ার রহস্যময় টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’র বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত।

প্রতিবেদনে দাবি করা হয় ক্যানসারে আক্রান্ত পুতিন অস্ত্রোপচার করতে যাচ্ছেন। অস্ত্রোপচারের সেই সময়ে সাময়িকভাবে দেশটির সাবেক পুলিশ প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন তিনি।

রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর মিখাইলোভিচ (ছদ্মনাম) ওই টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করেন। সেই চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, অস্ত্রোপচারের প্রক্রিয়া চলাকালীন এবং পরে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সরকারের নিয়ন্ত্রণ রুশ ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে হস্তান্তর করবেন।

জেনারেল ভিক্টর মিখাইলোভিচ বলেছেন, চিকিৎসকরা প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন যে, তাকে অবশ্যই একটি অস্ত্রোপচার করাতে হবে।

অসমর্থিত এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশিত অস্ত্রোপচার এবং পরবর্তী প্রক্রিয়া পুতিনকে ‌‌‘স্বল্প সময়ের’ জন্য অক্ষম করে তুলতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভিডিওর ভাষ্যকার বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হস্তান্তরে পুতিনের রাজি হওয়ার সম্ভাবনা নেই। তবে ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে তিনি দুই থেকে তিন দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ