অতিরিক্ত যাত্রী বহন করায় বরিশাল নদী বন্দরে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এমভি পারাবত-১৮, এমভি পারাবত-১০ এবং সুরভী-৯ লঞ্চ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিটি লঞ্চকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া যাত্রীপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চগুলোকে পন্টুন ত্যাগে বাধ্য করা হয়।











