spot_img

আওয়ামী লীগ মুনাফেক ও প্রতারকদের দল : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটা মুনাফেক দল। তারা যে কথা বলেন সে কথা কোন দিনও রাখেননি। এটাই তাদের চরিত্র। তারা প্রতারক।

রবিবার (৮ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ শুরু থেকেই প্রতারণা করে আসছে। যখন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন থেকেই। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, তখন তারা বলেছিল- চাল, ডাল, তেলের দাম কমিয়ে মানুষকে স্বর্গরাজ্যে বাস করাবে। কিন্তু তাদের আমলেই সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়েছিল। লাখ-লাখ মানুষ মারা গিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ