spot_img
spot_imgspot_img

আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরাইল

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে।

বুধবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জেনিন শহরের কাছে ইসরায়েলি নিরাপত্তা অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় ইহুদি এই দেশটির সেনাদের গুলিতে তিনি নিহত হন।

আলজাজিরার নিদা ইব্রাহিম বলেছেন, কোন পরিস্থিতিতে শিরীন আবু আকলেহের মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনায় সামনে আসা একটি ভিডিওতে আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে বলে দেখা গেছে।

ফিলিস্তিনি শহর রামাল্লা থেকে ইব্রাহিম বলেন, আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো- ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরীন আবু আকলেহের মৃত্যুর ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরে ইসরাইলী অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় বুধবার তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ