spot_img
spot_img

বিল গেটস করোনা পজিটিভ

করোনা পজিটিভ বলে নিজেই জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এই ধনকুবের এক টুইটে এ তথ্য জানিয়ে লিখেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে।

মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় এ ধনকুবের।

টুইটে তিনি লেখেন, আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।

আরেক টুইটে তিনি লেখেন, আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ