spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে সমঝোতার ইচ্ছা কমে যাচ্ছে: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে সমঝোতার ইচ্ছা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, আমরা তাদের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত। তবে সেটা খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই। রুশ সেনাদের নৃশংস হত্যা, ধর্ষণের প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘটছে।

বুধবার (১১ মে) ফরাসি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি এক বক্তব্যে জেলেনস্কি এই মন্তব্য করেন।

অভিনেতা থেকে রাজনৈতিক নেতা এবং পরবর্তীতে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেলেনস্কি বলেন, নতুন করে বুচা, প্রত্যেকটা মারিউপোল যেখানে মানুষদের হত্যা, ধর্ষণ করা হয়েছে এটা দেখে তাদের সঙ্গে সমঝোতার আকাঙ্ক্ষা অদৃশ্য হয়ে যাচ্ছে। যুদ্ধে তার দেশ জয়ী হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন জেলেনস্কি

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ