spot_img

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি বলেন, বিএনপি মহাসচিব দিবাস্বপ্ন দেখছেন।

বুধবার (১১ মে) দুপুরে খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত জলযান হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

কোস্টগার্ডের জন্য খুলনা শিপইয়ার্ড কর্তৃক নির্মিত আটটি নৌযান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (মির্জা ফখরুল) তো দিবাস্বপ্ন দেখছেন। উনি স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় আসবে, এসে তারা দেশকে আবার অন্ধকার করে ফেলবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ