spot_img

তত্ত্ববধায়ক সরকারের স্বপ্ন দেখে বিএনপির লাভ হবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্ববধায়ক সরকারের স্বপ্ন দেখে বিএনপির লাভ হবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে।

শুক্রবার (১৩ মে) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বোরকা পরে যারা আদালতে যান, তাদের হিম্মত সম্পর্কে ধারণা আছে আওয়ামী লীগের। আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ড. হাছান মাহমুদ।

শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে বাংলাদেশে যারা উজ্জীবিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে কখনোই শ্রীলঙ্কার পরিস্থিতি হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ