আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার টিকে থাকতে পারবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিএনপি সেই নির্বাচনে যাবে না। আমরা রাষ্ট্রপতির সংলাপে যাইনি। আমরা জানি না, নির্বাচন কমিশনে কারা। তাই বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়ার প্রশ্নই ওঠে না।
সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে সম্মিলিত ছাত্র যুব ফোরামের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ চাই, সংসদ বাতিল করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। তারা নির্বাচন কমিশন গঠন করবে। তাদের সংলাপে যাব। বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়ার প্রশ্নই ওঠে না।
‘খুব শিগগিরই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য আহ্বান জানানো হবে’ গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যকে ইঙ্গিত করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সংলাপে যাইনি। আমরা জানি না, নির্বাচন কমিশনে কারা। তাই বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়ার প্রশ্নই ওঠে না।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার টিকে থাকতে পারবে না। তারা (ইসি) সংলাপ আহ্বান করলেই কী, না করলেই কী। বিএনপি এই সরকার চায় না। বার বার জনগণ টোপে পা দিবে না। জনগণ সেই প্রতারণার শিকার হবে না।










