ভুঁইফোড় সংগঠন কথিত গণকমিশন কর্তৃক দেশের খ্যাতিমান ১১৬ জন আলেমকে দুর্নীতি জঙ্গি অর্থায়নে জড়ানোর অপতৎপরতার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আজ (২২ মে) গণমাধ্যম পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে ইসলাম প্রিয় জনগণকে উস্কানি দেয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। এর নেপথ্যে ইসলাম ও দেশ বিরোধী গভীর আন্তর্জাতিক চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে।
তারা বলেন, কথিত গণকমিশনের এই দুঃসাহসিক স্পর্ধা জাতি ক্ষমা করবে না। দুর্নীতি অর্থ পাচার রাষ্ট্রের সম্পদের লুটপাট ও মানবাধিকার এর চরম লংঘন ও রাজনৈতিক নৈরাজ্য থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর এই অপপ্রয়াস সফল হবে না বলে মনে করেন নেজামে ইসলাম পার্টির নেতারা।
বিবৃতিতে নেতৃদ্বয় দেশের শীর্ষ আলেমদের মানহানি করার বিরুদ্ধে আইনানুগ ভাবে তাদের বিচারের আওতায় আনারও জোর দাবী জানন।










