spot_img

ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া হাইকোর্টের সামনে

হাইকোর্টের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

হাইকোর্টের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আজ বৃহস্পতিবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

আজ (২৬ মে ) বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়। ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে।

ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেন। দুই দলের নেতা-কর্মীরা পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ