spot_img

ছাত্রলীগের ওপর বহিরাগত সন্ত্রসী নিয়ে হামলা চালাচ্ছে ছাত্রদল: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ছাত্রদল বহিরাগত সন্ত্রসী নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালাচ্ছে। যেটি একেবারে ঠিক করছে না তারা।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণকাজে বাধা দিতে নানা ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে নানাভাবে চেষ্টা করেছে বিএনপি। এরপরও বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মতো একটি দেশ নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এসব দেখে বিএনপি এবং মির্জা ফখরুল ও গয়েশ্বর বাবুর মাথা খারাপ হয়ে গেছে। তাই সকালে এক কথা, আর রাতে আরেক কথা বলছেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ