spot_img

গণকমিশনের কোন ভিত্তি না থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন, গণকমিশনের কোন ভিত্তি নেই। যদি গণকমিশনের কোন ভিত্তি না থাকে, তাহলে তাদের আইনের আওতায় আনতে অসুবিধা কোথায়?

তিনি বলেন, দেশের বরেণ্য ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার তালিকা করে তাদের অসম্মান করার দায়ে গণকমিশনের সংশ্লিস্ট সকলকে বিচারের মুখোমুখি করতে হবে। গণকমিশনকে কারা পৃষ্ঠপোষকতা করছে, কারা দেশকে ভয়াবহ সঙ্কটের দিকে ঠেলে দিতে চায়, এসবের তদন্ত করে তাদের সম্পদের উৎস কোথায় তাও খতিয়ে দেখতে হবে। গণকমিশন দেশকে সঙ্কটে ঠেলে দিয়ে ঘোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত।

আজ রোববার (২৯ মে) এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জাতির জাগ্রত বিবেক ওলামায়ে কেরাম। তাদেরকে জঙ্গি তকমা দিয়ে ধর্মব্যবসায়ী আখ্যা দিযে যারা তাদের
সম্মান নষ্ট করতে এধরণের তালিকা করেছে, যারা দেশে আইন আদালত থাকার পরও নিজেরা আইন হাতে তুলে নিয়ে এসব করছে তাদেরকে আইন লঙ্ঘনের দায়ে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, যারা তালিকা তৈরি করেছে, তারা নিজেরাই বিভিন্ন অপরাধে অপরাধী ও তিরস্কৃত। সাবেক বিচারপতি মানিক চৌধুরী নিজের দ্বৈত নাগরিকত্ব গোপন রেখে বিচারপতি হয়েছে, যা সংবিধান বিরোধী। দেশে আইন আদালত থাকতে গণকমিশন গঠন দেশের সংবিধান পরিপন্থি কাজ। দেশের ওলামায়ে কেরামের তালিকা করে দুদকে দেয়ার এখতিয়ার তাদের নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ