spot_img

সরকার বিরোধী ঐক্য : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

সরকারবিরোধী আন্দোলনে ‘বৃহত্তর ঐক্য’ গড়তে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করেছে বিএনপি।

বুধবার (১ জুন) দুপুর ১টা ২০ মিনিটে রাজধানীর তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপে বসেন বিএনপি নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্ব সংলাপে ছিলেন- দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছান আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাপেলো জামালী, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক ও মাহমুদ হোসেন।

গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনের ঐক্য গড়তে সংলাপের সিদ্ধান্ত নেয় বিএনপি। ওইদিন তারা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের সাথে এবং ২৭ মে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশের লেবার পার্টি এবং ৩১ মে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ