spot_img

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বরং দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্বিতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম কমার প্রভাব দেশে পড়তে এক থেকে দেড় মাস সময় লাগবে। সুখবর হলো পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে।

তিনি বলেন, ৬-৭ দিনের মধ্যে সভায় আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হবে। তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই। আমার ধারণা দাম কমবে।

পাম অয়েলের দামে যথেষ্ট প্রভাব পড়বে এবং সয়াবিনের দামও অতটা বাড়বে না বলে জানান মন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ