spot_img
spot_img

আন্তর্জাতিক পাঁচ রুটে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

মহামারী করোনার কারণে আন্তর্জাতিক পাঁচ রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জানাগেছে, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হল।

পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করে বিমান।

সর্বশেষ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়াল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ